August 10, 2026 9:50 PM

printer

৮০-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতায় আজ হরঘর তিরঙ্গা অভিযানের অধীনে তিরঙ্গা যাত্রার আয়োজিত হয়, নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী।

৮০-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতায় আজ হরঘর তিরঙ্গা অভিযানের অধীনে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মিছিলে নেতৃত্ব দেন। গোষ্ঠপাল সরণী থেকে শুরু হয়ে মিছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে শেষ হয়। রাজ্য বিধানসভার অধ্যক্ষ, মন্ত্রিসভার সদস্য সহ বিজেপি বিধায়ক, কর্মী সমর্থক এবং হাজার হাজার মানুষ এই তিরঙ্গা যাত্রায় পা মেলান। মিছিল শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি বলেন এই হরঘর তিরঙ্গা কর্মসূচী পালনের লক্ষে রাজ্য সরকার ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করবে। এই কর্মসূচীকে সফল করার জন্য প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানান তিনি। শ্রী অধিকারী বলেন, সমাজের সর্বস্তরের মানুষের উপস্হিতিতে কলকাতার রাস্তা তিরঙ্গাময় হয়ে উঠেছে। শুধুমাত্র ধর্মীয় মহাত্মকে নয়, সকলের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করতে রাজ্য সরকার এবার রাখি বন্ধন উৎসব পালন করবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।