August 14, 2026 12:25 PM

printer

৮০-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ আজ সন্ধ্যায় ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

৮০তম স্বাধীনতা দিবসের প্রাক-সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচারতরঙ্গে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। এরপর আঞ্চলিক ভাষায় শোনা যাবে রাষ্ট্রপতির ভাষণ। আকাশবাণী তাদের নিজ নিজ আঞ্চলিক চ্যানেলে রাত সাড়ে ন’টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করবে।