July 18, 2026 9:42 PM

printer

৭২-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে।

৭২-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। আর্টিক্যাল 370 শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরষ্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার ভাগ করে নিয়েছেন মামুটি এবং কার্তিক আরিয়ান। আর্টিক্যাল 370-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরষ্কার পয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনী চিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন

শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার উপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে. প্রদীপ কুমার শেঠিকে তার রচিত কন্নড় ভাষায় একটি প্রবন্ধের জন্য।  নন ফিচার চলচ্চিত্র বিভাগে, শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাবেন। স্ট্যাচু অফ ইউনিটি একতা কা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রাইকে। মারাঠি ছবি হমসফর শ্রেষ্ঠ স্বল্প দৈর ঘের চলচ্চিত্রের সম্মান পাবে। সুমিরা রায় পরিচালিত ভাঙ্গার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে।