June 16, 2026 9:05 AM

printer

৫২ তম জি-সেভেন শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ঁ শহরে শুরু হয়েছে।

৫২ তম জি-সেভেন শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ঁ শহরে শুরু হয়েছে। ফরাসী রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোঁ এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তনিয় কোস্তা সহ জি-সেভেন দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসী রাষ্ট্রপতি ‘প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয়বস্তুর ওপর নৈশভোজেও আপ্যায়িত করেন।

জি সেভেন নেতৃবৃন্দের পাশাপাশি সহযোগী দেশগুলির নেতা বিশ্বব্যাঙ্ক ও আফ্রিকী উন্নয়নের ব্যাঙ্কের প্রতিনিধিরাও এই শিখর সম্মেলনে অংশ নিচ্ছেন।  

তিনদিনের এই সম্মেলনে জি সেভেন নেতৃবৃন্দ বিশ্বব্যাপী বৈষম্য হ্রাস, প্রধান ভূ-রাজনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করা, শিশুদের বিভিন্ন সমস্যার মোকাবিলা এবং বেআইআনী অর্থ আদানপ্রদান নিরসনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।