August 3, 2026 12:38 PM

printer

২০৩০ সালে শততম কমনওয়লেথ গেমস গুজরাটের আমেদাবাদে অনুষ্ঠিত হবে। 

২০৩০ সালে শততম কমনওয়লেথ গেমস গুজরাটের আমেদাবাদে অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় ২০২৬-এর কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং ‘হোস্ট ব্যাটন’ গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। 

উল্লেখ্য, ভারত ১৩-টি সোনা, ১৭-টি রূপো এবং ৯-টি ব্রোঞ্জ সহ মোট ৩৯-টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। বক্সিংয়ে রেকর্ড ৭ টি স্বর্ণপদক জিতেছে ভারত।  মহিলাদের বিভাগে জেসমিন ল্যাম্বোরিয়া, প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাঙ্গাস, সাক্ষী চৌধুরী ও অরুন্ধতী চৌধুরী শিরোপা জিতেছেন। অন্যদিকে, পুরুষদের বিভাগে সোনা জিতেছেন শচীন সিওয়াচ ও অঙ্কুশ পাংঘাল।