২০২৮ সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্য সূচীর আমূল পরিবর্তন করা হবে। বিদ্যালয় শিক্ষা মন্ত্রী দীপক বর্মণ গতকাল বিকাশভবনে এক অনুষ্ঠানে একথা জানান। তিনি বলেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস তৈরি করা হবে।
মন্ত্রী আরও জানিয়েছেন, সরকার রাজ্যে জাতীয় শিক্ষা নীতি কার্যকর করার যে ঘোষণা করেছে, তার প্রেক্ষিতে সিলেবাসের সংশোধন ও পরিমার্জনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
সেই কমিটি পাঠ্যসূচী পর্যালোচনার পাশাপাশি পাঠ্য পুস্তকগুলিরও মূল্যায়ণ করবে। কমিটির সুপারিশের ভিত্তিতেই ২০২৭ শিক্ষা বর্ষ থেকে পাঠ্য বইতে কিছুটা পরিমার্জন করা হবে। তারপর ২০২৮-এ কার্যকর হবে জাতীয় শিক্ষা নীতি।
বিভিন্ন স্কুলে এর আগে পোশাক ও বিদ্যালয় ভববনের রং যা ছিল, তা আবার ফিরিয়ে আবার কথাও বলা হয়েছে।