July 29, 2026 11:40 AM

printer

২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের রফতানির পরিমাণ রেকর্ড ৮৬৩.১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে

২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের রফতানির পরিমাণ রেকর্ড ৮৬৩.১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, পণ্যসামগ্রী রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৪১.৮ বিলিয়ন ডলারে। অন্যদিকে পরিষেবা ক্ষেত্রে রফতানির পরিমাণ বেড়ে হয়েছে ৪২১.৩ বিলিয়ন মার্কিন ডলার।

লোকসভায় গতকাল কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সুফল রফতানি ক্ষেত্রে দেখা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ওমান ও ইএফটিএ গোষ্ঠীভুক্ত দেশগুলিতে রফতানির সুযোগ বেড়েছে।