July 10, 2025 7:04 PM

printer

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষায় অযোগ্যরা বসতে পারবে না বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চর নির্দেশ।

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষায় অযোগ্যরা বসতে পারবে না বলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা বহাল রাখলেন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ। গতকাল ও আজ দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ রাজ্যের ও স্কুল সার্ভিস কমিশনের আবেদন খারিজ করে দিয়েছে। অর্থাৎ অযোগ্যরা স্কুল সার্ভিস পরীক্ষায় বসতে পারবেনা। তবে অন্যান্য বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত জানাবে ডিভিশন বেঞ্চ।