১০ টি রাজ্যের ২৪ টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের চারটি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের তিন, ঝাড়খন্ডের ২ এবং মণিপুর, মেঘালয়, অরুণাচলপ্রদেশ ও মিজোরামে একটি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী জেডিএস নেতা এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রভনিত সিং, রাজ্যসভায় বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এইমাসেই তাদের দুবছরের মেয়াদ শেষ হচ্ছে।
অন্যদিকে, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনে একটি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজ জারি হবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার ও তামিলনাড়ুর এআইএডিএমকে সাংসদ সি ভি সনমুগম-এর জন্য এই দুটি আসন শূন্য হয়েছে। এরা দুজনেই সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন।
ওড়িশার বিজেডি সাংসদ দেবাশিস সামন্তরায় ইস্তফা দিয়েছেন।
আজ থেকে ৮ ই জুন পর্যন্ত মনোনয়নন পত্র পেশ করা যাবে। চলতি মাসের ১৮ তারিখে ভোটগ্রহণ। ঐদিনই ভোট গণনা।