August 8, 2026 6:21 PM

printer

হিমাচল প্রদেশে আজ সকালে এক পথ দুর্ঘটনায় সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে

 
হিমাচল প্রদেশের চাম্বা জেলায় আজ সকালে এক পথ দুর্ঘটনায় সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত আরও ১১। চুরা বিধানসভা কেন্দ্রের তিসা পুলিশ স্টেশনের অন্তর্গত বৈরাগড়ের চালুন্জ মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানা গেছে,আজ সকাল ৭ টা ১৫ মিনিট নাগাদ,বৈরাগড় থেকে চাম্বা যাওয়ার পথে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিচের একটি রাস্তায় পড়ে যায়। চাম্বার পুলিশ সুপার বিজয় সাকলানি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
কি কারনে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।