হিমাচল প্রদেশের চম্বা জেলার ভাট্টিয়াত মহকুমার কাকিরা-লাহরু সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ডা. রাজেন্দ্র প্রসাদ সরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন গুজরাটের ও মৃত চালক মান্ডি জেলার বাসিন্দা।