ভারত, জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি -২০ সিরিজে জয় নিশ্চিত করেছে। হারারে স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ম্যাচে ভারত ৯০ রানে জিম্বাবোয়েকে হারিয়ে দিয়েছে।
জিম্বাবোয়ে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান তোলে। ঈশান কিষান ৮১ রান করেন। তিলক ভার্মা ৬০ রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ১৭ ওভার ৫ বলে ১২৯ রানে অলআউট হয়ে যায়। ব্রায়ান বেনেট ৩২ রান করেন। ভারতের হয়ে অভিষেক শর্মা তিনটি উইকেট নিয়েছেন, ইয়াশ ঠাকুর , প্রিন্স যাদব দুটি করে উইকেট নিয়েছেন। পেস বোলার ইয়াশ ঠাকুর এর আজ অভিষেক হয়েছে।