August 12, 2026 12:43 PM

printer

হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন সেদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান অ্যান্ড্রাস বাকা।

হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন সেদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান অ্যান্ড্রাস বাকা। ৭৩ বছর বয়সী বাকা হাঙ্গেরির সংসদের ১৪০ জন সদস্যের ভোট পেয়েছেন। তিনজনের নামের মধ্য থেকে তার নামটি প্রেসিডেন্ট পদের জন্য চূড়ান্ত করেছিল হাঙ্গেরির শাসক দল তিসজা পার্টি। পরে তার নামই  সম্মতি দেয় সেদেশের পার্লামেন্ট। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইউরোপীয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে বিচারপতি পদে ছিলেন বাকা। পরে ২০০৯ সালে তিনি হাঙ্গেরির সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট নির্বাচিত হন।