হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তির পর চলতি সপ্তাহেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। দুই দেশ এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলির ওপর মাশুল আরোপের বিষয়টিও বিবেচনা করছে।
ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ-ICE-তে, অক্টোবর মাসের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড ফিউচারের দর ৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৩ ডলার ৫৫ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে সেপ্টেম্বর মাসের জন্য নির্ধারিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচারের দাম ৭ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৮ ডলার ১৮ সেন্টে নেমে এসেছে।