July 16, 2026 10:48 AM

printer

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলির সুরক্ষার্থে ইরানের উপর নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলির সুরক্ষার্থে ইরানের উপর নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা জানিয়েছে, তেহরান যাতে জাহাজগুলির উপর হামলা চালাতে না পারে, সেই লক্ষ্যেই একাধিক স্থানে আঘাত হানা হয়েছে। তেহরানকে দুর্বল করতে এই ধরণের হামলা আরও চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এক মার্কিন মহিলাকে মুক্তি দিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

এদিকে, খর্গ দ্বীপের কাছে ইরানের একটি ভেসেলকে অচল করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনা।

পালটা তেহরানও দাবি করেছে, বাহরিন ও কুয়েতে মার্কিন সেনা ছাউনি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। ইরানে সচল করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কোনও আলোচনায় বসা হচ্ছে না বলে জানিয়েছে ইরান।