May 17, 2026 9:36 PM

printer

হরমুজ প্রণালী দিয়ে শত্রুদেশের সামরিক সাজসরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে।

হরমুজ প্রণালী দিয়ে শত্রুদেশের সামরিক সাজসরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে।  বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতোমধ্যেই তুলকালাম চলছে। 

ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মহম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী নিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি।  ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল।  এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। 

ইরানি সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান একটি পেশাদারী ব্যবস্থাপনা উদ্ভাবন করেছে।  এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে।  এমন একটি ব্যবস্থা তৈরী হয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।