হকিতে, মধ্যপ্রদেশের ভোপালে উদ্ধব দাস মেহতা সেন্ট্রাল সাই কেন্দ্রে গতকাল সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ভারতের অনূর্ধ্ব-১৮ পুরুষ হকি দল। ভারতের হয়ে গোল করেন অধিনায়ক কেতন কুশওয়াহা, করণ গৌতম এবং বেন সিদ্ধার্থ। এর ফলে ভারত একটি জয়, দুটি ড্র এবং একটি হার দিয়ে চার ম্যাচের এই সিরিজ শেষ করেছে।
অন্যদিকে গতকাল ভারতের অনূর্ধ্ব-১৮ মহিলা হকি দল অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৮ মহিলা দলকে ৪-১ ব্যবধানে পরাজিত করে। এই ম্যাচে হার হলেও চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জয় লাভ করে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সুইটি কুজুর, দিয়া, প্রিয়াংকা মিনজ ও নওশীন নাজ।