স্বাস্থ্য পরিষেবা মহা নির্দেশক DGHS, ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সেদেশের মধ্য দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে , কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রীর যদি জ্বর, মাথা ব্যাথা, পেশিতে খিঁচুনি ও ব্যাথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগীর সংস্পর্শে আসা কোনো যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের আধিকারিক অথবা অভিবাসন দপ্তরের ‘হেল্প ডেস্কে’ যোগাযোগ করতে বলা হয়েছে। DGHS আরো জানিয়েছে , দেশে আসার ২১ দিনের মধ্যে এ ধরণের কোনো উপসর্গ কারোর দেখা গেলে তবে , সঙ্গে সঙ্গে তার যাত্রা বিবরণী স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানিয়ে চিকিৎসা নিতে হবে।
News On AIR | May 21, 2026 1:55 PM
স্বাস্থ্য পরিষেবা মহা নির্দেশক DGHS, ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সেদেশের মধ্য দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে।