August 6, 2026 9:51 PM

printer

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ওষুধের লাইসেন্স দেওয়ার জন্য ‘ড্রাগস রুলস’ বা ওষুধ বিধিমালা আরও কঠোর করার কথা ঘোষণা করেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ওষুধের লাইসেন্স দেওয়ার জন্য ‘ড্রাগস রুলস’ বা ওষুধ বিধিমালা আরও কঠোর করার কথা ঘোষণা করেছে। মন্ত্রক জানিয়েছে, ‘ড্রাগস রুলস ১৯৪৫’-এর বিভিন্ন বিধানের আওতায় দাখিল করা সকল আবেদনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। বর্তমানে জাল বা মিথ্যা তথ্য প্রদানকারী আবেদনকারীদের বিরুদ্ধে আবেদন বাতিল ও লাইসেন্স বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তবে এই সংশোধনীর ফলে নির্দিষ্ট সময়ের জন্য নতুন কোনো আবেদন দাখিল করা থেকেও তাদের নিষিদ্ধ করা হবে।

মন্ত্রক উল্লেখ করেছে, এই সংশোধনীর উদ্দেশ্য হলো অসাধু ব্যবসা প্রতিরোধ করা। পাশপাশি ভুল বা মিথ্যা তথ্যপ্রদানের জন্য তাদের জবাবদিহি করতে বাধ্য করা  এবং ওষুধের অনুমোদন প্রক্রিয়াটি যাতে নির্ভরযোগ্য ও বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য প্রমাণের ওপর ভিত্তি করে সম্পন্ন হয় তা নিশ্চিত করা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।