স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ সরকার আগামী ৯ থেকে ১৭ অগস্ট রাজ্যজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আয়োজন করছে। এর আওতায় জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত তিরঙ্গা মিছিল, প্রভাত ফেরি, সাইকেল র্যালি, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, প্রবন্ধ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ আলোকসজ্জা এবং রঙ্গৌলির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে সমবেতভাবে ‘বন্দে মাতরম্’ গাওয়া এবং সাধারণ মানুষকে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করার কথাও বলা হয়েছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর ইতোমধ্যেই সমস্ত সরকারি দফতর, জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনার-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এব্যাপারে বিস্তারিত নির্দেশিকা পাঠিয়েছে। এই কর্মসূচীর লক্ষ্যে প্রতিটি জেলা ও কলকাতা পুর এলাকার জন্য দেড় লক্ষ এবং কালিম্পংয়ের জন্য ২০ হাজার জাতীয় পতাকা সরবরাহ করবে কেন্দ্র। জেলা, মহকুমা, ব্লক, পুরনিগম ও পুরসভাগুলিকে নির্দিষ্ট হারে আর্থিক বরাদ্দও দেওয়া হবে। কর্মসূচি শেষে ছবি, ভিডিও এবং অংশগ্রহণের রিপোর্ট তথ্য ও সংস্কৃতি দফতরে জমা দিতে বলা হয়েছে।
News On AIR | July 27, 2026 11:21 AM
স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ সরকার আগামী ৯ থেকে ১৭ অগস্ট রাজ্যজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আয়োজন করছে।