July 19, 2026 5:36 PM

printer

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম এবং শব্দ জাদুঘরের উদ্বোধন করেছেন এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম এবং শব্দ জাদুঘরের উদ্বোধন করেছেন এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে অমিত শাহ্ বলেন, ভাষার মাধ্যমে কোন দেশের সংস্কৃতি বোঝা যায়। ভাষা আমাদের ঐতিহ্যকে বহন করে।

 তিনি আরও বলেন, সাংস্কৃতিক বৈচিত্র্যে বজায় রাক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, সংস্কৃতি, বিজ্ঞান ও ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে বাংলার বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেছেন। এপ্রসঙ্গে তিনি ঋষি অরবিন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজী সুভাষচন্দ্র বসুর নাম নেন। তিনি আরো জানান, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটি পদক্ষেপের ওপর তিনি নীবিড় দৃষ্টি রাখছেন। স্বল্প সময়ের মধ্যে এই নতুন সরকার নানা নতুন পদক্ষেপ নিয়েছে।

     তিনদিনের রাজ্য সফরে এসে অমিত শাহ্ আজ কলকাতায় সৌজন্য সভাগৃহে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্হিতি নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিক ও পুলিশ কর্তা উপস্হিত ছিলেন। আজ সন্ধ্যায় তিনি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূলের একটি কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী তাপস রায়ের উপস্হিত থাকার কথা।