July 25, 2026 9:21 PM

printer

স্কটল্যান্ডে আয়োজিত কমনওয়েলথ গেমসে, প্যারা-পাওয়ারলিফটার ঝান্ডু কুমার পুরুষদের হেভিওয়েট ইভেন্টে ব্রোঞ্জ জিতে চলতি আসরে, ভারতের হয়ে প্রথম পদক এনেছেন।

স্কটল্যান্ডে আয়োজিত কমনওয়েলথ গেমসে, প্যারা-পাওয়ারলিফটার ঝান্ডু কুমার পুরুষদের হেভিওয়েট ইভেন্টে ব্রোঞ্জ জিতে চলতি আসরে, ভারতের হয়ে প্রথম পদক এনেছেন। তিনি ১৯০ কেজি তুলে, ১৩০ দশমিক ৯ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। এই ইভেন্টে ২০৮ কেজি তুলে সোনা জিতেছেন নাইজেরিয়ার রিলুয়ান ইদ্রিস ও ১৯৯ কেজি তুলে, রূপো পান ইংল্যান্ডের ম্যাথু হার্ডিং। গেমসে দেশের হয়ে এই প্রথমবার পদক জিতলেন ঝান্ডু কুমার।

ভারতের বক্সিং অভিযান দুর্দান্তভাবে শুরু হয়েছে। তারকা বক্সার লাভলিনা বরগোঁহাই সরাসরি মহিলাদের ৭৫ কেজি বিভাগে সেমিফাইনালে জায়গা করে নিয়ে অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন।

এছাড়াও, জাদুমণি সিং প্রথম রাউন্ডে দাপুটে জয়ের ফলে, পুরুষদের ৫৫ কেজি বিভাগের, রাউন্ড অফ ১৬-এ উঠেছেন।

ভারতের লন বলস দলগুলিও প্রতিযোগিতায় দারুণ শুরু করেছে। মহিলাদের, রূপা রানী তিরকি ও পিঙ্কি সিংয়ের জুটি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। এই জুটি ‘গ্রুপ বি’-র পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। পুরুষদের সিঙ্গেলসে, পুতুল সোনোয়াল এখনও অবধি অপরাজিত রয়েছেন।

জিমন্যাস্টিকসের দলগত ইভেন্টে ২০৮ দশমিক ৫/৫ পয়েন্ট নিয়ে ভারত, সপ্তম স্থানে শেষ করেছে। সোনা পেয়েছে কানাডা। তারা দলগতভাবে ২৪১ দশমিক ৪ পয়েন্ট স্কোর করেছে।

এদিকে, সাঁতারে, ৫০ মিটার ব্যাকস্ট্রোকে, শ্রীহরি নটরাজ ফাইনালে উঠতে পারেননি। সেমিফাইনালে আজ ২৫ দশমিক ২/৯ সেকেন্ড সময় নিয়ে সপ্তম স্থানে শেষ করেন।

     পদক জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী ঝান্ডু কুমারের এই অসাধারণ পারফরম্যান্সে সন্তোষ ব্যক্ত ক’রে বলেন, তাঁর এই সাফল্য, দৃঢ় সংকল্প ও দীর্ঘদিনের সুশৃঙ্খল প্রচেষ্টার প্রতিফলন। সমস্ত প্রতিকূলতা জয় করে আন্তর্জাতিক মঞ্চে শ্রেষ্ঠত্ব প্রদর্শনের মাধ্যমে ঝান্ডু কুমার সমগ্র দেশকে গর্বিত করেছেন এবং অসংখ্য ভারতীয়কে অনুপ্রাণিত করেছেন।