July 18, 2026 10:15 AM

printer

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি মিথ্যে ভিডিওকে ঘিরে সতর্কবার্তা জারি করেছে কেন্দ্র

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি মিথ্যে ভিডিওকে ঘিরে সতর্কবার্তা জারি করেছে কেন্দ্র। ওই ভিডিওতে দাবি করা হচ্ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিনিয়োগ প্ল্যাটফর্মের প্রচার করছেন, যেখানে ২২ হাজার টাকা প্রাথমিক বিনিয়োগ করলে মাসে ২৫ লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা মিলবে।

প্রেস ইনফরমেশন ব্যুরো, পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যে। এআই দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী এ ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প বা প্ল্যাটফর্মের অনুমোদন দেননি। পিআইবি নাগরিকদের আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।