May 11, 2026 8:00 PM

printer

সোমনাথ মন্দিরে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাসের সঙ্গেই ভারত বিকাশের লক্ষ্যে অগ্রসর হচ্ছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মবিশ্বাসের সঙ্গেই ভারত বিকাশের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য। গুজরাটের প্রভাস পাতানের সোমনাথ মন্দিরে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানে যোগদানের পর এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বহু শতাব্দী ধরে সাংস্কৃতিক স্থানগুলি দেশের পরিচয় বহন করছে। সোমনাথ মন্দিরের পুনর্গঠনের মধ্যে দিয়ে সর্দার বল্লভ ভাই প্যাটেল প্রমাণ করে দিয়েছেন, ভারত গৌরবের সঙ্গে হেরিটেজ স্থানগুলি সংরক্ষণ করে রাখছে।

প্রধানমন্ত্রী আজকের দিনটির তাতপর্য ব্যখা করে জানান, ১৯৯৮ সালের আজকের দিনেই পোখরানে পরমাণু পরীক্ষার মধ্যে দিয়ে দেশের সক্ষমতা প্রমান করা সম্ভব হয়েছিল।   

আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, সোমনাথ অমৃত পর্ব উপলক্ষ্যে বিশেষ স্মারক টিকিট ও ৭৫ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।