সোমনাথ অমৃত পর্বের উদযাপনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের প্রভাস পাটনে পৌঁছেছেন। হেলিপ্যাডে অবতরণের পর তিনি হামিরজি গোহিল সার্কেল পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ রোডশো করেন। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনকে অভিবাদন জানান তিনি। ডমরুর শব্দে তাঁকে স্বাগত জানানো হয়। রোডশোতে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি।
সোমনাথ অমৃত পর্বের উদযাপনে প্রধানমন্ত্রী মহাপুজো সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর কুম্ভাভিষেক এবং পতাকা উত্তোলন অনুষ্ঠান হওয়ার কথা। পাশাপাশি এই উপলক্ষে এক জনসভায় ভাষণও দেবেন প্রধানমন্ত্রী।