সেশেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রী আজ সেশেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী মোদী রোশ কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দলও অংশ নেবে। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনে ‘সম্মানিত অতিথি’ হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। এই সফর ভারত ও সেশেলসের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বর প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।