July 22, 2026 10:43 AM

printer

সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একটি বিকৃত ভিডিওর বিষয়বস্তু, সরকার খারিজ করে দিয়েছে। 

সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একটি বিকৃত ভিডিওর বিষয়বস্তু, সরকার খারিজ করে দিয়েছে। ওই ভিডিও দেখানো হয়েছেদিল্লি হামলার জেরে, সেনাবাহিনীতে কর্মরত মুসলিম সদস্যদের কাছ থেকে ২০ হাজার পদত্যাগপত্র জমা পড়েছে। অবসরপ্রাপ্ত জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এমন কোনো মন্তব্য করেননি বলে, প্রেস ইনফরমেশন ব্যুরো-PIB-র ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করেছে। ইউনিট জানিয়েছেভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি একটি ডিপফেক‘ ভিডিওযা অপপ্রচারের অংশ হিসেবে জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। এছাড়া, যাচাই করে খবর শেয়ার করার জন্য এবং সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।