July 22, 2026 10:06 PM

printer

সুপ্রিম কোর্ট, বিচারবিভাগীয় আধিকারিকদের  অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬১ করা যায় কিনা, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তা বিবেচনা করে দেখতে বলেছে

সুপ্রিম কোর্ট, বিচারবিভাগীয় আধিকারিকদের  অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬১ করা যায় কিনা, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তা বিবেচনা করে দেখতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচী এবং ভি.মোহনার বেঞ্চ, দেশজুড়ে জেলা বিচারকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার একটি আবেদনের শুনানির সময় আজ এই নির্দেশ দেন। শীর্ষ আদালত, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই বিষয়ে সংশ্লিষ্ট হাইকোর্টের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছে।  যেসমস্ত রাজ্য এব্যাপারে সম্মত হবে, তাদের ক্ষেত্রে ২০২৬-এর পয়লা এপ্রিল থেকে এই ব্যবস্থা কার্যকর হবে।

উল্লেখ্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বর্তমানে ৬৫ এবং হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে তা ৬২।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।