June 3, 2026 8:57 AM

printer

সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে, ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে।

সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে।  শীর্ষ আদালত জানিয়েছে, কম্প্যাশনেট বা সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের সংজ্ঞা থেকে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয় এবং সাংবিধানিকভাবেও তা অবৈধ । বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি আলোক আরাধের বেঞ্চ গতকাল এলাহাবাদ হাইকোর্টের এসংক্রান্ত একটি রায় খারিজ করে জানিয়েছেন, বিবাহিত মহিলারাও পরিবারভুক্ত বলেই বিবেচিত হবেন।