May 29, 2026 8:12 PM

printer

সুপ্রিম কোর্ট নিট প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হওয়া ত্রুটিগুলির দায় নেওয়ার ওপর জোর দিয়েছে।

সুপ্রিম কোর্ট নিট প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হওয়া ত্রুটিগুলির দায় নেওয়ার ওপর জোর দিয়েছে। দুই বিচারপতি পি এস নরসিংহ এবং অলোক আরাধের একটি বেঞ্চ এই বিষয়ে বিভিন্ন আবেদনের শুনানি চলছিল, যার মধ্যে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পরিচালনার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি-NTA পুনর্গঠন করে একটি শক্তিশালী ও স্বায়ত্তশাসিত সংস্থা গঠনের নির্দেশ চাওয়ার আবেদনও ছিল। বেঞ্চ কেন্দ্রকে একটি হলফনামা দাখিল করতে বলেছে এবং জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আবার শুনানির হবে বলে জানিয়েছে।

কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, শিক্ষার্থীরা যাতে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন না থাকেন, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, আগামী মাসের ২১ তারিখে পুনর্নির্ধারিত নিট-ইউজি পরীক্ষার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।