July 30, 2026 10:01 PM

printer

সুপ্রিম কোর্ট, ‘নিট’-এর প্রশ্নফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময়ে শিক্ষার্থীদের ওপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিত্সার বন্দোবস্ত করতে দিল্লী সরকারকে নির্দেশ দিয়েছে

সুপ্রিম কোর্ট, ‘নিট’-এর প্রশ্নফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময়ে শিক্ষার্থীদের ওপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিত্সার বন্দোবস্ত করতে দিল্লী সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ, যন্তর মন্তর সহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানির সময়ে এই নির্দেশ দেন। শুনানির সময়ে বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে। যতক্ষণ না এই নিয়মকে কেউ চ্যালেঞ্জ না জানাচ্ছে, ততক্ষণ এই অস্ত্রের ব্যবহারও বেআইনী বলে গণ্য করা যায়না।

যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন মোতায়েন থাকা র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-এর হাতিয়ার ব্যবহারের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

উল্লেখ্য, আইনী কোনো অভিযানের সময়ে জনতাকে ছত্রভঙ্গ করতে এধরনের ধাতব পেলেট গান ব্যবহার নিষিদ্ধ করার আর্জি জানিয়ে এই আবেদন দাখিল করা হয়। ঐ গান ব্যবহারের ফলে আহতদের পর্যাপ্ত চিকিত্সা, দীর্ঘমেয়াদি শুশ্রূষা ও পুনর্বাসন সুনিশ্চিত করারও আর্জি জানানো হয়েছে।  

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।