সুপ্রিম কোর্ট আজ ২০১৭-এর জলাভূমি সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিধির অধীনে জলাভূমির সংজ্ঞার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন শুনেছে।
প্রধান বিচারপতি সুর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের অধীনে দায়ের করা রিট আবেদনটি শোনেন । আবেদনকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্করনারায়ণ যুক্তি দেন ২০১৭ সালের জলাভূমি বিধির সংজ্ঞা সীমিত করার ফলে জলাভূমির সুরক্ষা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে এবং পরিবেশগত ভাবে সংবেদনশীল ৯৯ টির মধ্যে ৪৪টি জায়গা সুরক্ষার আওতার বাইরে চলে গেছে ।
শঙ্করনারায়ণ বলেন , এর ফলে সারা দেশের জলাভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন , ২০১০ সালের আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিস্তৃত সংজ্ঞার ভিত্তিতে নেওয়া সুপ্রিম কোর্টের একাধিক রায়ের সঙ্গে ২০১৭ সালের সংজ্ঞার বিরোধ তৈরি হচ্ছে ।