সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে তৈরি হওয়া মাছের ভেড়ি নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। গতকাল ক্যানিংয়ের কৃপাখালি এলাকায় পরিদর্শনে যান রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও। প্রশাসন ও বনদপ্তরকে দ্রুত ভেড়ির জল বের করে জমি পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। বনমন্ত্রী জানান, প্রায় ১,৬০০ একর জমিতে অবৈধভাবে ভেড়ি তৈরি হয়েছে। নভেম্বরের মধ্যেই ওই এলাকায় পুনরায় ম্যানগ্রোভ চারা রোপণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে নতুন করে ভেড়ি তৈরি না হয়, সেজন্য আশপাশের এলাকাতেও কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন বন মন্ত্রী।
News On AIR | July 19, 2026 11:44 AM
সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে তৈরি হওয়া মাছের ভেড়ি নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার