সিকিম সরকার, রাজ্যের ফরেস্ট গার্ড বা বনরক্ষী পদে নিয়োগের ক্ষেত্রে ‘অগ্নিবীর’-দের জন্য ২০ শতাংশ সংরক্ষণের ঘোষণা করেছে। গ্যাংটকে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গোলে জানান, সশস্ত্র বাহিনীতে নিজেদের মেয়াদ পূর্ণ করার পর অগ্নিবীরদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই এই সিদ্ধান্তের লক্ষ্য। সিকিম পুলিশে নিয়োগের ক্ষেত্রেও রাজ্য সরকার ইতিমধ্যেই অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করেছে বলেও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রাক্তন সেনাকর্মী ও অগ্নিবীরদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাঁদের সহায়তা প্রদানে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
News On AIR | July 27, 2026 1:52 PM
সিকিম সরকার, রাজ্যের ফরেস্ট গার্ড বা বনরক্ষী পদে নিয়োগের ক্ষেত্রে ‘অগ্নিবীর’-দের জন্য ২০ শতাংশ সংরক্ষণের ঘোষণা করেছে।