সিকিমের নামচিতে NHPC-র তিস্তা জলবিদ্যুত প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে ধ্বসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২। আরও কয়েকজন ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে। সিকিম সরকার, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল সংস্থা পরিস্থিতির ক্রমাগত নজর রাখছে।
এদিকে, আসানসোল থেকে ইসিএলের দ্বিতীয় বিশেষ উদ্ধারকারী দল আধুনিক ক্যাপসুল প্রযুক্তি এবং সুড়ঙ্গে শ্বাস-প্রশ্বাস নেওয়ার বিশেষ যন্ত্রসহ অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে গতকাল ঘটনাস্থলে পৌঁছেছে।