সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। চলবে এমাসের ১৭ তারিখ পর্যন্ত। কলকাতায় গতকাল রাজ্যের পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, স্বাধীনতা সংগ্রামী ও বহু মানুষের আত্মবলিদানের ফলে স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই বলিদানকে স্মরণ এবং অনুভব করার জন্য রাজ্যে এবার প্রথম হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে।
তিনি বলেন, আগামীকাল দশ তারিখ প্রায় ৩০ হাজার সাধারণ মানুষকে নিয়ে তিরঙ্গা যাত্রা হবে।