June 7, 2026 1:31 PM

printer

সারাবিশ্বে আগামী দশকে তেলের মোট চাহিদা বৃদ্ধিতে প্রায় ৫০ শতাংশ অবদান থাকবে ভারতের এবং উৎপাদিত বিদ্যুতের ১৫ শতাংশই ভারতে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার তেল উৎপাদক সংস্থা রসনেফট-এর প্রধান ইগর শেচিন।

সারাবিশ্বে আগামী দশকে তেলের মোট চাহিদা বৃদ্ধিতে প্রায় ৫০ শতাংশ অবদান থাকবে ভারতের এবং উৎপাদিত বিদ্যুতের ১৫ শতাংশই ভারতে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার তেল উৎপাদক সংস্থা রসনেফট-এর প্রধান ইগর শেচিন। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সভায় তিনি বলেছেন, ভারতে জ্বালানি তেলের চাহিদা ২০৩৫ সাল নাগাদ ৪৪ শতাংশ বেড়ে দৈনিক প্রায় ৮ মিলিয়ন ব্যারেলে পৌঁছবে। বিদ্যুতের চাহিদাও ৮০ শতাংশ বেড়ে ঘণ্টা প্রতি প্রায় ৩ হাজার টেরাওয়াটে পৌঁছবে-যা বর্তমানে সমগ্র ইউরোপীয় ইউনিয়নের চাহিদার সমতুল। অপরিশোধিত বা জ্বালানি তেলের বাজারে ভারতের গুরুত্ব আরও অনেক বাড়তে চলেছে বলে ইগর শেচিন মনে করেন।

তবে, হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং ভূরাজনইতিক অস্থিরতা ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা বলে তিনি মনে করিয়ে দেন। নতুন দিল্লি জ্বালানি আমদানির ওপর এখনও অনেকটাই নির্ভরশীল বলে তিনি উল্লেখ করেন।