সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাপৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামীকাল থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবেএই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটিই প্রথম ‘জনসংযোগ’ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের ৫৫ ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। কলকাতা পুরসভা এলাকাতেও ১৬ টি বোরোতে জনকল্যাণ শিবির আয়োজিত হবে।
যুবভারতীতে মেসি কান্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞসাবাদের জন্য তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নোটিশ পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও দুবার পুলিশি তলবে সাড়া দেননি অরূপ বিশ্বাস।
তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল দিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত্ করেছেন। এর আগে তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে যান বলে সূত্রের খবর। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায়।
৫১ টি সরকারী আইটিআই-কে পিএম সেতু প্রকল্পে যুক্ত করা হবে বলে রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এব্যাপারে বিভিন্ন অংশীদারিদের সরাসরি যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
জরুরী রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলী সেতু, আজ আরও এক দফায় বন্ধ রয়েছে। সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত মোট ৮ ঘন্টা এই সেতুর উপর দিয়ে কোনো যান চলাচল করছে না।
যুবভারতীতে মেসি কান্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞসাবাদের জন্য তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। যুবভারতীতে মেসি কান্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞসাবাদের জন্য তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নোটিশ পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ উত্তর-পূর্বাঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরলম, মাহে, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আইএমডি-র মতে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের আরও কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
মহিলাদের টি -২০ বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এজবাস্টনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ টায়।