July 25, 2026 9:14 PM

printer

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরাণ্ড কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্ট ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে।

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরাণ্ড কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্ট ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। প্রথমার্ধ গোল শূন্য ছিলো। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২ মিনিটে সাহাল আব্দুল সামাদ মোহনবাগানের হয়ে জয়সূচক গোল করেছেন।

    এদিকে, এর আগে রাজ্যের ক্রীড়াপ্রতিমন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ বলে কিক মেরে টুর্নামেন্টের সূচনা করেন। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা অংশগ্রহণ করেন। ছিলো এয়ার শো।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।