June 20, 2026 9:52 PM

printer

সরকার ১৬টি মিশ্র একক ডোজের  ওষুধের উৎপাদন, বিক্রি এবং সরবরাহ নিষিদ্ধ ঘোষণা করেছে।

সরকার ১৬টি মিশ্র একক ডোজের  ওষুধের উৎপাদন, বিক্রি এবং সরবরাহ নিষিদ্ধ ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে,  ওষুধ সংক্ৰান্ত উপদেষ্টা পর্ষদ গঠিত বিশেষজ্ঞ কমিটি, সংশ্লিষ্ট ওষুধগুলির সম্ভাব্য ঝুঁকি এবং কার্যকারিতা নিয়ে যে রিপোর্ট দিয়েছে তারই  প্রেক্ষিতে  এই নির্দেশ বলে জানা গেছে  । নিষিদ্ধ ঘোষিত ওষুধ গুলির মধ্যে কিছু চর্ম রোগ , যন্ত্রনা উপশম , anti biotic এবং খিঁচুনি নিরোধক মিশ্র একক ডোজের ওষুধ রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ ও পরিবারকল্যাণ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে বাজারে নিরাপদ, কার্যকর এবং বিজ্ঞান সম্মত ভাবে স্বীকৃত ওষুধের সরবরাহ নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যেগুলির  ওষুধ সংক্রান্ত নিয়ন্ত্রণ সংস্থা এবং বিভিন্ন আইন রূপায়ণ সংস্থা গুলিকে অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।