May 23, 2026 6:50 PM

printer

সরকার, নাগরিকদের মতামত গ্রহণের জন্য ‘বিকশিত ভারত-জি রাম জি আইন, ২০২৫’-এর খসড়া বিধি প্রকাশ করেছে। 

সরকার, নাগরিকদের মতামত গ্রহণের জন্য ‘বিকশিত ভারত-জি রাম জি আইন২০২৫’-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছেন, যে কোন ব্যক্তিসংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের ২১ তারিখের মধ্যে এসংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। উল্লেখ্য, এই আইনটি ২০ বছর পুরোনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন এম জি নারেগা-কে প্রতিস্থাপিত করে। নতুন এই আইনের লক্ষ্য হলো একটি অর্থ বছরে বিধিবদ্ধ কর্মসংস্থানের নিশ্চয়তা ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা। মন্ত্রকের মতে, ভি বি জি রাম জি আইনের ৩৩ নং ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধান অনুসারে খসড়া বিধি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের পয়লা জুলাই থেকে স রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে।