সরকার, ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর রপ্তানির ওপরে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক SAED বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে।
এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক ১৩ টাকা ৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৪ টাকা। অন্যদিকে ATF এররপ্তানি মূল্য প্রতি লিটারে ৯ টাকা ৫ পয়সা থেকে বরিদ্ধি পেয়ে ১২ টাকা ৫ পয়সা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক, লিটার পিছু ১ টাকা ৫ পয়সায় অপরিবর্তিত থাকছে।
উল্লেখ্য, পশ্চিম এশিয়া্য চলতি সংকটের প্রেক্ষিতে কেন্দ্র, দেশে পেট্রো পণ্যের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত রাখতে ক্রমাগত বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই মধ্যে এই রপ্তানি শুল্ক বৃদ্ধি করা হল। বিদেশে রপ্তানি নিরুৎসাহিত করা এবং অভ্যন্তরীণ বাজারে সরবরাহ কে অগ্রাধিকার দিতে , গত ২৭ শে মার্চ সরকার পেট্রো পণ্যের ওপরে রপ্তানি শুল্ক আরোপ করে।