July 21, 2026 9:42 PM

printer

সরকার জানিয়েছে নীট এবং এসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত।

সরকার জানিয়েছে নীট এবং এসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে আজ সন্ধ্যা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নীট নিয়ে আলোচনার বিষয়ে সরকারী আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভায় বিরোধী নেতা, কংগ্রেসের রাহুল গান্ধী তাঁর আগেকার দাবি থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এব্যাপারে সরকারের কড়া অবস্হানের কথা আগেই জানিয়ে দিয়েছেন।

এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা সহ দলের অন্য সদস্যরা নীট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোবিন্দ মোহন, লোক কল্যাণ মার্গে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় রাহুল গান্ধী তাদের বলেছিলেন, সরকার সংসদে নীট নিয়ে আলোচনায় রাজি থাকলে তিনি তৎক্ষণাত বিক্ষোভ তুলে নেবেন। এরপরই সরকারের আলোচনার দাবি মেনে নেওয়ার কথাটি ডক্টর সিং ঘোষণা করেন। কংগ্রেস নেতৃবৃন্দকে তা জানানো হলেও শ্রী গান্ধী তার অবস্হান থেকে সরে এসে আরও একাধিক দাবিতে সরব হন। রাহুল গান্ধীর মতো বরিষ্ঠ নেতার কাছ থেকে এভাবে কথার খেলাপ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে ডক্টর সিং মন্তব্য করেন।

এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ অন্য বিরোধী দলের সদস্যদের আজ লোককল্যাণ মার্গের কাছে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ আটক করেছে।