May 6, 2026 4:56 PM

printer

সরকার জানিয়েছে , সারা দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং  দেশে এর ঘাটতির কোনও খবর নেই ।

সরকার জানিয়েছে , সারা দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং  দেশে এর ঘাটতির কোনও খবর নেই । নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন,পশ্চিম এশিয়া সঙ্কটের মধ্যে, সরকার গার্হস্থ্য সিলিন্ডারের একশো ভাগ এবং বাণিজ্যিক সিলিন্ডারের ৭০ শতাংশ পর্যন্ত সরবরাহ নিশ্চিত করার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও জানান  এলপিজি সিলিন্ডারের প্রায় ৯৫  শতাংশ সরবরাহ  ও টি পির মাধ্যমে করা হচ্ছে। যুগ্ম সচিব জানান প্রায় ৬ লক্ষ ৩১ হাজার নতুন পিএনজি সংযোগ দেওয়া হয়েছে। অতিরিক্ত ২ দশমিক ৬৭ লক্ষ সংযোগের জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। শ্রীমতী শর্মা আরও জানান, খুচরো বিক্রয় কেন্দ্রগুলির কাজ স্বাভাবিক রয়েছে। এদিকে  বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের পরিচালক ওপেশ কুমার শর্মা বলেছেন সমস্ত ভারতীয় নাবিকরা এই অঞ্চলে নিরাপদে রয়েছেন, গত ৪৮ ঘন্টায় ভারতীয় পতাকাবাহী জাহাজের সঙ্গে, কোনও আক্রমণের ঘটনা ঘটে নি ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।