May 12, 2026 10:15 AM

printer

সরকার জানিয়েছে যে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজির সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে।

সরকার জানিয়েছে যে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজির সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিশগয়ে আন্তমন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময়, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান যে, কোনো এল পি জি ডিস্ট্রিবিউটরশিপে সিলিন্ডারের মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায় নি। গত তিন দিনে রান্নার কাজে ব্যবহৃত ১ কোটি ২৬ লক্ষেরও বেশি সিলিন্ডার ব্যুকিং এর মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।  দেশের তেল শোধনাগারগুলিতে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদও বজায় রাখা হচ্ছে বলেও তিনি জানান। তবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বানটি পুনর্ব্যক্ত করেন এবং গণপরিবহন ও কার পুলিং ব্যবহারের পক্ষে মত দেন।

রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান যে, ২০২৬ সালের খরিফ মরসুমের জন্য দেশে সারের মজুদ ৫১ শতাংশেরও বেশি রয়েছে। তিনি বলেন যে, সংকটকালীন সময়ের পর থেকে সারের অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানির হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৭/৮ শতাংশে। দেশে সারের প্রাপ্যতা নিশ্চিত করতে বিভিন্ন ধরণের ৯৭ লক্ষ মেট্রিক টন সার মজুদের তালিকায় যুক্ত করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।