July 28, 2026 10:07 PM

printer

সরকার চলতি বছরের ১লা আগস্ট থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত  ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা (stock holding limits) আরোপ করার  সিদ্ধান্ত নিয়েছে

সরকার চলতি বছরের ১লা আগস্ট থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত  ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা (stock holding limits) আরোপ করার  সিদ্ধান্ত নিয়েছে। উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে, এই  পদক্ষেপের লক্ষ্য হলো মজুতদারি ও ফাটকা কারবার রোধ করা এবং ন্যায্য মূল্যে চিনির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

মন্ত্রক জানিয়েছে, সকল চিনি ব্যবসায়ীকে তাদের কাছে থাকা চিনির মজুতের  পরিমাণ ঘোষণা করতে হবে এবং প্রতি সপ্তাহে খাদ্য ও গণবণ্টন বিভাগের অনলাইন পোর্টাল foodstock.dfpd.gov.in-এ মজুত সংক্রান্ত তথ্য জানাতে  হবে।

মন্ত্রকের মতে, মজুতদারি ও ফাটকা কারবারের ফলে চিনির দামে অপ্রয়োজনীয়   অস্থিরতা দেখা দিয়েছে এবং মিল-গেট ও খুচরা—উভয় পর্যায়েই চিনির দাম বেড়েছে। তারা উপভোক্তাদের আশ্বস্ত করেছে যে, দেশের অভ্যন্তরীণ চাহিদার  তুলনায় পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।