August 7, 2026 9:43 PM

printer

সরকার, ই-বাজার বা জেমের মাধ্যমে গত দশ বছরে মোট ২০ লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে।

সরকার, ই-বাজার বা জেমের মাধ্যমে গত দশ বছরে মোট ২০ লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। সরকারি ক্রয় ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারস্বচ্ছতাদক্ষতা এবং সুশাসনের মাধ্যমে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে ২০১৬ সালের ৯ আগস্ট জেম চালু হয়। নতুন দিল্লীতে আজ এক সাংবাদিক সম্মেলনে জেমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিহির কুমার জানান২০১৬-১৭ অর্থবর্ষে জেমের মাধ্যমে ব্যবসার পরিমাণ ছিল ৪শো ২২ কোটি টাকা। গত এক দশকে তা বেড়ে ২০ লক্ষ কোটি টাকার গন্ডী ছাড়িয়ে গেছে।

মিহির কুমার জানানআইআইটি দিল্লির এক সমীক্ষা অনুযায়ী, জেমের মাধ্যমে বিক্রি হওয়া ৭৪ শতাংশ পণ্যের দাম অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মযেমন অ্যামাজনফ্লিপকার্ট এবং ইন্ডিয়া মার্টএর তুলনায় কম। এই প্ল্যাটফর্মে বিক্রেতার সংখ্যাও প্রায় তিন হাজার থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ২৫ লক্ষের অধিক। একই সঙ্গেএই প্ল্যাটফর্মে নিবন্ধিকৃত মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় দুই হাজার থেকে বেড়ে হয়েছে ১২ লক্ষের বেশি

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।