July 25, 2026 12:04 PM

printer

সরকার আজ নতুন দিল্লিতে কক্রচ জনতা পার্টি-  সি জে পি র প্রতিনিধিদলের সঙ্গে আরেক দফা বৈঠক  করবে।

সরকার আজ নতুন দিল্লিতে কক্রচ জনতা পার্টি-  সি জে পি র প্রতিনিধিদলের সঙ্গে আরেক দফা বৈঠক  করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা  গতকাল এ কথা জানান। শ্রী নাড্ডা ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী

ডঃ জিতেন্দ্র সিং গতকাল  কক্রচ জনতা পার্টি-  সি জে পি র প্রতিনিধিদলের সঙ্গে  এক দফা বৈঠক করেন। পরে শ্রী  নাড্ডা, সাংবাদিকদের বলেন, বৈঠকে  পরীক্ষা ব্যাবস্থার সংস্কার নিয়ে সি জে পি র বিভিন্ন দাবী দাওয়া সম্পর্কে তাঁদের অবহিত করা হয়। সি জে পি তিনটি প্রধান দাবী পেশ করেছেন। এছাড়াও পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস বন্ধ করার জন্যে বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা ।

 এদিকে প্রতিনিধি দলের সদস্য,  সি জে পির মুখপাত্র আশুতোষ রানার দাবী, সরকার তাদের দুটি দাবী মেনে নিয়েছে।