সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিও-র ৯০ বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে তা শেষ হয় । ওয়াকাথনের সূচনা করেন ডেপুটি ডিরেক্টর জেনারেল, ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রোগ্রাম, মিতালি দত্ত। উল্লেখ্য, এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত এক বছর ধরে অন-এয়ার ও অফ-এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। । দীর্ঘ এক বছরব্যাপী এই অনুষ্ঠানসূচির অংশ হিসেবে কলকাতায় গত ১৪ ই মে একটি ধ্রুপদী সংগীত সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে।
News On AIR | June 7, 2026 12:16 PM
সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিও-র ৯০ বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়।