July 27, 2026 8:56 PM

printer

সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় সাত শতাংশ কমেছে

সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় সাত শতাংশ কমেছে।

ব্রেন্ট ক্রুডের হিসাবে দাম অন্তর্বর্তী লেনদেনে ৭ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৯ দশমিক ১১ মার্কিন ডলারে নেমেছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইযের পরিসংখ্যান অনুযায়ী অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৩ দশমিক ১৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

ইরান জানিয়েছে যে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বন্ধ রাখলে তারাও নতুন করে হামলা চালাবে না। এর ফলে পশ্চিম এশিয়ার উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং কূটনৈতিক সমাধানের আশা জোরদার হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে এই উল্লেখযোগ্য পতন ঘটেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।